জাতীয়

মিয়ানমারের ৩৭ শহরে মার্শাল ল জারি করেছে সরকার

বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সাগাইন এবং মগওয়েসহ মিয়ানমারের ৩৭টি শহরে মার্শাল ল জারি করেছে দেশটির জান্তা সরকার। এসব শহরের মধ্যে অঞ্চলও রয়েছে।

নতুন করে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ৩৭টি শহরে মার্শাল ল জারির ঘোষণা এলো। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে শাসনক্ষমতা দখল করে জান্তা বাহিনী। এর পর থেকে দফায় দফায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত বুধবার  মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকে বলেন, দেশটির ৩৩০টি শহরের মধ্যে অন্তত ৬০টি শহরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা যায়।

জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কামান্ডারের হুকুমে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে এবং অঞ্চলের ৫টি করে মোট ১০টি শহর। এর বাইরে রয়েছে তানিনথারির ২টি শহর। চিন রাজ্যের ৭টি শহর, কায়াহ রাজ্যের ৪টি, কারেনের ২টি এবং মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলোর মধ্যে।

আরও পড়ুনঃ “পাঠ্যবই নিয়ে মিথ্যাচারে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র